জোনাই

জোনাই
সাইমুম সালেহীন

সন্ধ্যা সাঝে
রাতের মাঝে
ফুল বাগানের
ভাজে ভাজে
জোনাই জ্বলে
ঝাকে ঝাকে
তোমার পানে চেয়ে!

তারা বাতির 
প্রদীপ জ্বেলে
থোকায় থোকায় 
ডানা মেলে
ছবি আঁকে 
রাতের কোলে
ওরা তোমারই ঘ্রাণ পেয়ে!

ওরা হাসায় ধরা
আলোয় ভরা
মুগ্ধ করা
নয়ন কাড়া
করে তোমায়
আপন হারা
শুধু তোমায় ভালোবেসে,
শুধু তোমায় ভালোবেসে!