ব্যালন ডি‘অর (Ballon D'Or)
বিশ্ব ফুটবলের ইতিহাসে রেকর্ড গড়ে ২০১৯ সালে ষষ্ঠ বারের মত ফুটবলের ব্যাক্তিগত অর্জনের সর্বোচ্চ পুরষ্কার ব্যালন ডি'অর জিতে নিলেন আর্জেন্টাইন তারকা ও জীবন্ত কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি। ব্যালন ডি'অর আসলে কি? কিই বা এর ইতিহাস? চলুন দেখে আসি ইতিহাসের সকল ব্যালন ডি'অর বিজয়ীদের!
ফিফা ব্যালন ডি'অর বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত এক ধরনের ফুটবল পদক । প্রতিবছর এটি পূর্বের বছরের সবচেয়ে সেরা ফুটবলারকে পুরস্কার হিসেবে প্রদান করা হয়। ব্যালন ডি'অর দেয়া হয় শুধুমাত্র পুরুষদের ফুটবলে । বিশ্বের সেরা ফুটবলারকে নির্বাচন করা হয় ভোটাভুটির মাধ্যমে। আন্তর্জাতিক ফুটবল দলগুলোর কোচ , অধিনায়ক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া সাংবাদিকগণের ভোটে ব্যালন ডি'অর বিজয়ী খেলোয়াড় নির্বাচিত হন।
ফরাসি Ballon d'Or শব্দের অর্থ হল "সোনার বল"। ১৯৫৬ সাল থেকে ফরাসি ফুটবল পত্রিকা ফ্রান্স ফুটবল এই পুরষ্কার প্রদান করা শুরু করে । পূর্বে এটি ইংরেজিতে European Footballer of the Year বা বাংলায় 'ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার' নামে পরিচিত ছিল। ১৯৯৫ সাল পর্যন্ত এই পুরষ্কারের জন্য কেবল ইউরোপীয় জাতিভুক্ত খেলোয়াড়গণই বিবেচিত হতেন। ২০১০ সাল থেকে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা একে বর্ষসেরা ফুটবলার পুরষ্কারের সাথে একত্রী করণ করে। ফলে এই পুরষ্কারের নতুন নাম হয় "ফিফা ব্যালন ডি'অর"।
এখন পর্যন্ত সকল ব্যালন ডি'অর বিজয়ীরা হলেন :
১৯৫৬: স্ট্যানলি ম্যাথিউস (ইংল্যান্ড)
১৯৫৭: আলফ্রেডো ডি স্টিফানো (স্পেন)
১৯৫৮: রেমন্ড কোপা (ফ্রান্স)
১৯৫৯: আলফ্রেডো ডি স্টিফানো (স্পেন)
১৯৬০: লুইস সুয়ারেজ (স্পেন)
১৯৬১: ওমর সিভোরি (ইতালি)
১৯৬২: জোসেফ মাসোপুস্ট (চেক প্রজাতন্ত্র)
১৯৬৩: লেভ ইয়াচিন (ইএসএসআর)
১৯৬৪: ডেনিস ল (স্কটল্যান্ড)
১৯৬৫: ইউসেবিও (পর্তুগাল)
১৯৬৬: ববি চার্লটন (ইংল্যান্ড)
১৯৬৭: ফ্লোরিয়ান অ্যালবার্ট (হাঙ্গেরি)
১৯৬৮: জর্জ বেস্ট (নর্দার্ন আয়ারল্যান্ড)
১৯৬৯: গিয়ানি রিভেরা (ইতালি)
১৯৭০: গার্ড মুলার (জার্মানি)
১৯৭১: ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
১৯৭২: ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)
১৯৭৩: ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
১৯৭৪: ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
১৯৭৫: ওলেগ ব্লোকহাইন (ইউআরএসএস)
১৯৭৬: ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)
১৯৭৭: অ্যালান সিমোনসেন (ডেনমার্ক)
১৯৭৮: কেভিন কিগান (ইংল্যান্ড)
১৯৭৯: কেভিন কিগান (ইংল্যান্ড)
১৯৮০: কার্ল-হেইঞ্জ রুমিনিগে (জার্মানি)
১৯৮১: কার্ল-হেইঞ্জ রুমিনিগে (জার্মানি)
১৯৮২: পাওলো রসি (ইতালি)
১৯৮৩: মিশেল প্লাতিনি (ফ্রান্স)
১৯৮৪: মিশেল প্লাতিনি (ফ্রান্স)
১৯৮৫: মিশেল প্লাতিনি (ফ্রান্স)
১৯৮৬: ইগোর বেলানোভ (ইউএসএসআর)
১৯৮৭: রুড গুলিত (নেদারল্যান্ডস)
১৯৮৮: মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস)
১৯৮৯: মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস)
১৯৯০: লোথার ম্যাথিউস (জার্মানি)
১৯৯১: জিন-পিয়েওে পাপিন (ফ্রান্স)
১৯৯২: মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস)
১৯৯৩: রবার্তো ব্যাজিও (ইতালি)
১৯৯৪: রিস্টো স্টোইকোভ (বুলগেরিয়া)
১৯৯৫: জর্জ ওয়েহ (লাইবেরিয়া)
১৯৯৬ : ম্যাথিয়াস সামির (জার্মানি)
১৯৯৭: রোনাল্ডো (ব্রাজিল)
১৯৯৮: জিনেদিন জিদান (ফ্রান্স)
১৯৯৯: রিভালদো (ব্রাজিল)
২০০০: লুইস ফিগো (পর্তুগাল)
২০০১: মাইকেল ওয়েন (ইংল্যান্ড)
২০০২: রোনাল্ডো (ব্রাজিলা)
২০০৩: পাভেল নেদভেদ (চেক প্রজাতন্ত্র)
২০০৪: আন্দ্রেই শেভচেনকো (ইউক্রেন)
২০০৫: রোনালদিনহো (ব্রাজিল)
২০০৬: ফ্যাবিও ক্যানাভারো (ইতালি)
২০০৭: কাকা (ব্রাজিল)
২০০৮: ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)
২০০৯: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২০১০: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২০১১: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২০১২: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২০১৩: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
২০১৪: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
২০১৫: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২০১৬: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
২০১৭: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
২০১৮: লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)
২০১৯: লিওনেল মেসি (আর্জেন্টিনা)

Post a Comment