তোমায় ভেবে লেখা


তোমায় ভেবে লেখা
আল মামুনুর রশিদ

আমার যত স্বপ্নের খেলাঘর গড়া মেঘের ভেলায় ভাসা।
বেলাতটে বসে ঢেউগোনা আর তোমাকেই ভালবাসা।

হে প্রেমময়ী,
ভাললাগে তোমার চোখের চাহনিতে পড়ে থাকা নিঃস্তব্ধতা।
বদ্ধ চোখের কোণে তোমার আলিঙ্গনে জেগে উঠে তোমাকেই দেখা।
অস্তমিত সূর্যের শেষ আভায় আমি শুধু তোমাকেই খুঁজে পাই।
রাত্রির আঁধারে জেগে থাকা চন্দ্র কেবল তোমারই রূপ ছড়ায়।

হে হৃদয়হরণী,
ভালোলাগে তোমার মুখে মিশে থাকা সেই শুভ্র হাসির আদরা।
ভালোলাগে তোমার কাঁদো কাঁদো মায়াবী বদনখানির আবেগ মাখানো কান্না।
সৃষ্টির সকল সৃষ্টিতে সর্বদা তোমারেই চেয়ে চেয়ে দেখি।
বেদনা বিভোর চোখে তোমার অশ্রুতে নিজেকে সমান ব্যথিত করি।

হে অন্তর্যামী,
এসে লুকাও এই অন্তরে, যেথায় আমার ভালবাসা পসরা সাজিয়ে বসে আছে তোমার অপেক্ষায়।
দেখবেনা কেউ তোমায়, জানবেনা কেউ সেথায়, বসে আলোকিত করে দাও হৃদয় আঁধার।

হে অপরাজিতা,
যা আছে আমার
তুমি নিজ হাতে তুলে নাও।
সবছেড়ে শুধু তোমাকেই চাই- তোমার স্পর্শ চাই।