এ কেমন সভ্যতা?
এ কেমন সভ্যতা?
আল মামুনুর রশিদ
আধুনিকতার পরশে হয়ে চলেছি ভীষণ সভ্য;
যে সভ্যতার লাগে না কোন বস্ত্র,
যেন বর্বরতম নির্লজ্জ কোন দ্রব্য।
যে সভ্যতার লাগে না কোন বস্ত্র,
যেন বর্বরতম নির্লজ্জ কোন দ্রব্য।
যে সভ্যতা মানে না কোন নিন্দার বাঁধ,
আপন মনে পূরণ করে মনের সকল সাধ।
যে সভ্যতা সভ্য হয়ে ভুলে গেছে লজ্জার কথা,
তাই সে বরণ করে নিয়েছে স্বতন্ত্র আর নগ্নতা।
কিন্তু আমি তো এই সভ্যতা চাই নি -
যে সভ্যতার ঝাপটায় পড়ে যায় শাড়ীর আঁচল;
যে সভ্যতার জাপটায় কাপড়গুলো হয়ে ওঠে আরো মাংসল।
যে সভ্যতা দীর্ঘাঙ্গীকে আচ্ছাদিত করে ক্ষুদ্র ত্যানায়,
যে সভ্যতা বিলাসিতা খুঁজে নেয় অবাধ যৌনতায়।
এই সভ্যতার নেই কোন লজ্জা,
কুকর্ম তাই ধারণ করছে প্রতিটি অস্থিমজ্জা।
হে সভ্যতা -
তুমি তোমার আধুনিকতা নিয়ে ফিরে যাও,
আমাকে আমার সেই অমোঘ সভ্যতা ফিরিয়ে দাও!
যে সভ্যতা কন্ঠে, অঙ্গে, পদে লজ্জা ধারণ করত;
"লজ্জাই নারীর ভূষণ" যে সভ্যতা সত্য বলে জানত।

Post a Comment