শীর্ষ ১০টি ক্যাসিনো | জিওটেল বাংলা

শীর্ষ ১০টি ক্যাসিনো | জিওটেল বাংলা
ক্যাসিনো। ইতালীয় ভাষার এই শব্দটির অর্থ হচ্ছে ঘর। যেখানে বিলাসবহুল উপায়ে জুয়া খেলার আসর বসানো হয়। শুধু জুয়া খেলা নয়, ক্যাসিনো হল এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ তার ক্লান্ত জিবনে প্রশান্তির ছায়া বয়ে আনার জন্য ছুটে যায়। এখানে বিলাসীতার জন্যে অত্যাধুনিক জনপ্রিয় ও উচ্চমর্যাদাসম্পন্ন ব্যবস্থা করা হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে উন্নত ও বিলাসবহুল অবস্থান করে দাঁড়িয়ে আছে এসব ক্যাসিনো। এরকমই বৃহত্তম ১০টি ক্যাসিনো সম্পর্কে আজকের এই লেখাটিতে আলোচনা করা হবে।
10) Wynn Macao
এই বিলাসবহুল ক্যাসিনোটি চীনের ম্যাকাও শহরে ২০৬০০০ বর্গফুট গেমিং স্পেস নিয়ে ২০০৬ সালে যাত্রা শুরু করে। এতে রয়েছে রুলেট, ব্ল্যাকজ্যাক, ব্যাকারেট এবং অন্যান্য গেমসের মোট ৪৯৫টি টেবিল, আরো রয়েছে ১১টি পোকার টেবিলসহ ১০১৫টি স্লট মেশিন। ক্যাসিনোটিতে ৮টি বিলাসবহুল রেস্টুরেন্ট এবং অতিথিদের জন্য ৩টি লঞ্জ ছাড়াও ৬০০টি আরামদায়ক রুমবেষ্টিত একটি হোটেল রয়েছে।
09) Crown Casino
বিশ্বের নবম বৃহত্তম এই ক্যাসিনোটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত। ২ লক্ষ ২০ হাজার বর্গফুটের এই ক্যাসিনোটিতে ৩০০০ হাজারেরও বেশি স্লট মেশিন এবং টেবিল গেম রয়েছে। এছাড়াও এতে রয়েছে ৫০টি বার ও রেস্তোরাঁ , বিলাসবহুল ব্র্যান্ড শপ, ৪টি অভিজাত হোটেল ইত্যাদি। এই ক্যাসিনোর ৫ তারকা ক্রাউন টাওয়ারে মোট ১৬০৪টি রুম রয়েছে যেখানে বিখ্যাত সেলিব্রিটিরা অবস্থান করে থাকে।
08) MGM Grand Macao
পৃথিবীর অষ্টম বৃহত্তম ক্যাসিনোটিও চিনের ম্যাকাওতেই অবস্থিত। ২ লক্ষ ২২ হাজার বর্গফুটের বিনোদনমূলক এই স্পেসটি এশিয়ার সর্বাধিক ব্যবহৃত ক্যাসিনোর একটি। এটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি তৈরীতে ব্যয় হয় ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এতে ১১৪৫টি স্লট মেশিন এবং ৪০০টি টেবিল গেমসহ রয়েছে বিলাসবহুল হোটেল, সুইমিংপুল, রেস্টুরেন্ট, ব্যায়ামাগার ইত্যাদি।
07) Sands Macao
সাম্প্রতিক বছরগুলোতে, বিশ্বের বড় বড় সব ক্যাসিনোর তীর্থভূমিতে পরিনত হয়েছে চাইনিজ শহরগুলি। এবং এই লিস্টে বিশ্বের ৭ নম্বর বৃহত্তম ক্যাসিনোটিও চীনের ম্যাকাওয়ে অবস্থিত। এর আয়তন ২ লক্ষ ২৯ হাজার বর্গফুট এবং এতে ১০০০টি করে টেবিল ও স্লট মেশিন রয়েছে। এই ক্যাসিনোতে প্রবেশের জন্য একজনকে ২১ বছর অনুর্ধ হতে হবে। গেমিং স্পেস ছাড়াও ৭টি রেস্টুরেন্ট, বিলাসবহুল হোটেল এবং বিনোদনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে এই ক্যাসিনোতে। ২০০৪ থেকে ০৭ সাল পর্যন্ত এটিই ছিল বিশ্বের বৃহত্তম ক্যাসিনো।
06) Rio Casino Resort
এটি পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম এবং আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ ক্যাসিনো। ২ লক্ষ ৬৬ হাজার ৩৩০ বর্গফুট জায়গা নিয়ে ২০০২ সালে এই ক্যাসিনোটি যাত্রা শুরু করে। এতে ২৫৭ টি টেবিল গেমের আচ্ছাদনসহ ৩টি বার ও রেস্টুরেন্ট, গেমিং মেশিন, মুভ কার্টস, বিনোদনমূলক অনুষ্ঠান এবং শিশুদের জন্য রয়েছে আর্কেড।
পড়তে ভালো লাগছে না? তাহলে ভিডিওটি দেখুনঃ

05) Casino Ponte 16
এটি চিনের ম্যাকাওয়ে অবস্থিত এবং এর আয়তন ২ লক্ষ ৭০ হাজার বর্গফুট। এতে ১০৯টি গেমিং টেবিল, ২টি ভি আই পি হল এবং ৩০৭টি স্লট মেশিন রয়েছে। জুয়াড়িরা এখানে রুলেট, ব্ল্যাকজ্যাক, ব্যাকারেট এর মত জনপ্রিয় গেমগুলো খেলতে পারেন। মজার ব্যাপার হচ্ছে, এটি ম্যাকাওয়ের ঐতিহাসিক একটি জায়গা এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।
04) Foxwood Resort Casino
৩ লক্ষ ৪০ হাজার বর্গ ফুট জায়গা নিয়ে তৈরী ফক্সউড রিসোর্ট ক্যাসিনোটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ক্যাসিনো। এটি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে অবস্থিত। এতে ৭০০০টি স্লট মেশিন এবং ৪০০র বেশি টেবিল রয়েছে। অতিথীদের আরামদায়ক অভিজ্ঞতার জন্য এই ক্যাসিনোতে রয়েছে ৮২৪টি রুম বেষ্টিত ৩টি আভিজাত হোটেল, বিনোদন কেন্দ্র, বিলাসবহুল ব্রান্ডেড স্টোর, ২৯টি রেস্টুরেন্ট ও বার।
03) City of Dreams
বরাবরের মতো এটিও চিনের ম্যাকাওয়ে অবস্থিত এবং এর আয়তন ৪ লক্ষ ২০ হাজার বর্গফুট। এতে রয়েছে ৪৫০টি গেমিং টেবিল, ১৫১৫ টি স্লট মেশিন, ৪টি হোটেল এবং ২০টিরও বেশী বার ও রেস্টুরেন্ট, এর মধ্যে একটি ম্যাকাও শহরের মধ্যে বৃহত্তম। এই ক্যাসিনোর ১ লক্ষ ৭৫ হাজার বর্গফুট জায়াগা বরাদ্দ করা হয়েছে রিটেইল ও ব্র্যান্ডের শপের জন্য যেখানে শপিং করে থাকে।
02) The Venetian
চীনের ম্যাকাওয়ে অবস্থিত এই বিলাসবহুল ক্যাসিনোটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। ৫ লক্ষ ৫০ হাজার বর্গফুট স্পেসের এই ক্যাসিনোতে রয়েছে ৬০০০টি স্লট মেশিন ও ৮৭০টি টেবিল। এতে আরো রয়েছে ২৪টি অভিজাত রেস্টুরেন্ট যেখানে বিভিন্ন বিদেশীয় খাবার পরিবেশন করা হয়, ৪টি সুইমিং পুল, বিভিন্ন রাইড ও ৩টি শপিং মল। এই ক্যাসিনোটির গেমিং এরিয়া Golden Fish, Imperial House, Red Dragon and Phoenix নামে ৪টি ভাগে বিভক্ত।
01) WinStar World Casino
৬ লক্ষ বর্গফুটের এই ক্যাসিনোটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ ক্যাসিনো। এটি একটি গোষ্ঠিও ক্যাসিনো ও হোটেল যেটি যুক্তরাস্ট্রের ওকলাহোমায় অবস্থিত। বর্তমান বিশ্বের বৃহত্তম এই ক্যাসিনোটি ২০০৪ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০০৯ সালে এটিকে আরো সম্প্রসারিত করে নাম রাখা হয় উইনস্টার ওয়ার্ল্ড ক্যাসিনো। এই ক্যাসিনোতে বহু টেবল গেম ও স্লট মেশিন ছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, বার, সুইমিং পুল, বিভিন্ন রাইড ও শপিং মল। বিভিন্ন বিখ্যাত সেলিব্রিটিরা নিয়মিত এই ক্যাসিনোতে আসা যাওয়া করেন।