মাছি মারা এতো কঠিন কেন?

মাছির মতো মশাও কিন্তু একটি ক্ষুদ্র পতঙ্গ। কিন্তু মশাকে আপনি যত সহজেই চিৎপটাং করে ফেলতে পারেন মাছির ক্ষেত্রে কিন্তু ততটাই বেগ পেতে হয়। এর কারনটা কি?
আপনি হয়ত মুভিতে বা কোন ভিডিওচিত্রে এরকম স্লোমোশন ভিডিও দেখে থাকবেন যেখানে সবকিছুই যেনো কচ্ছপগতির হয়ে গেছে। ভাবছেন এই উদাহরণ কেন টেনে আনলাম? তাহলে বলছি,

আমাদের চোখ প্রতি সেকেন্ডে ৬০ টি স্থির ছবি আমাদের ব্রেইনে পাঠায় তারপরে ব্রেইন সেগুলোকে একত্র করে আমাদের চলমান দুনিয়া দেখায়। কিন্তু একটি মাছির চোখ প্রতি সেকেন্ডে ২৫০ টি ফ্ল্যাশ বা ছবি তার ব্রেইনে পাঠায়। মাছির ব্রেইন যখন সেগুলোকে চলমান করে তোলে তখন সে আসলে আমাদের তুলনায় সব কিছু খুব ধীর গতিতে দেখে, যাকে আমরা স্লো মোশন বলি।
যখন আমরা একটি মাছিকে মারতে যাই তখন আমরা মাছিটিকে এক সেকেন্ডেরও কম সময়ে আক্রমণ করি। আমরা প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেম বা ছবি দেখার কারনে এই কাজটি আমাদের কাছে খুবই দ্রুত মনে হয়। কিন্তু মাছির কাছে আমাদের এই কাছটি খুব ধীরগতিরই মনে হয় অর্থাৎ তারা আমাদের কাজটি স্লো মোশনে দেখে। যার ফলে, মাছি সময়মতো তার জীবন নিয়ে পালিয়ে যেতে পারে।