সত্য কবিতা

আল মামুনুর রশিদ

ভাব কি কবি তুমি দিগন্তে চাহিয়া?
অজ্ঞানতায় ডুবিয়া কি লাভ হইবে কলম বহিয়া?

আর কত গাঁথিবে ছন্দ? ফুল-পাতা, রামধানু
প্রেয়সী-প্রেম আর চারুলতা।
অদৃশ্য কল্পনার শেকল বাঁধিয়া,
আছে কি তাতে যথার্থতা?

দিব্যতা ছাড়িয়া দেখোনা চাহিয়া,
নিপীড়িত দলিতের আছে কত নিষ্ঠুর!
অত্যাচারিতের আঘাতে বিবর্ণ গাত্রে
হয়না কি তোমার কলম কঠোর?

কোথায় গেল হে কবি তোমার কঠোরতা?
বিদ্রোহের মালা গাঁথিতে কেন এতো উদাসীনতা?
আছে কি তব তোমার সত্য প্রকাশের ভয়?
ভাবিতেই ভয় হয়,
এভাবেই কি হইবে তব কবিতার পরাজয়?