পৃথিবীর দিকে ধেয়ে আসছে আট গ্রহাণু!
আটটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এ বছরই গ্রহাণুগুলো পৃথিবীর বুকে আঘাত হানতে পারে।
তবে সুখের বিষয় হচ্ছে নাসার তথ্য মতে এই আটটি গ্রহাণু নিয়ে বড় কোন ভয় পাওয়ার চিন্তা নেই। নাসা জানায়, গ্রহাণু আটটির মধ্যে সবচেয়ে বড়টির নাম হচ্ছে ‘২০২০ বিকিউ১১’ যেটি প্রায় ৭৭ মিটার প্রশস্ত। অর্থাৎ তার আকার ‘বিগ বেন’-এর মাত্র চারভাগের একভাগ।
গ্রহাণু বা অ্যাস্টেরয়েড হল নক্ষত্র কে কেন্দ্র করে আবর্তন কারী বস্তু যা প্রধানত পাথর দ্বারা গঠিত । আমাদের সৌরজগতে যেসব গ্রহাণুগুলো আছে তা ক্ষুদ্র গ্রহ (Minor planet অথবা Planetoid) নামক শ্রেণীর বস্তু। এরা হচ্ছে ছোট আকারের গ্রহ , যা বুধের চেয়েও ছোট আকার বিশিষ্ট। মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী স্থানে রয়েছে গ্রহাণু বেল্টে। বেশিরভাগ গ্রহাণুই এই বেল্টে থেকে সূর্যকে আবর্তন করে এবং এটা করে নির্দিষ্ট একটি উপবৃত্তাকার কক্ষপথে। গ্রহাণুগুলো ভ্রূণগ্রহীয় চাকতির (Protoplanetary disc) অবশিষ্টাংশ বলে ধারণা করা হয় । বলা হয় গ্রহাণু বেল্টের অঞ্চলে সৌরজগতের গঠনের প্রাথমিক সময়ে সৃষ্টি হয়েছিলো কিছু ভ্রূণগ্রহের। এদের অবশিষ্ট অংশ গুলি বৃহস্পতির আবেশ দ্বারা সৃষ্ট মহাকর্ষীয় অক্ষ বিচলনের কারণে সুযোগ পায়নি গ্রহের সাথ মিলিত হবার। এই অবশিষ্টাংশ গুলি নিয়েই উৎপত্তি হয়েছে গ্রহাণু বেল্টের। কিছু গ্রহাণুর আবার উপগ্রহাণুও রয়েছে!
পৃথিবীর দিকে ধেয়ে আসা এই গ্রহাণু গুলো বায়ুমণ্ডলে প্রবেশের পর উত্তপ্ত হয়ে ভূপৃষ্ঠে আঘাত হানলে অনেকটা নিউক্লিয়ার বিস্ফোরণের মতই কাজ করবে। আশঙ্কা করা হচ্ছে যে আটটি গ্রহাণু আঘাত হানতে যাচ্ছে তাদের আঘাতে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারে । তবে নাসা এখনো নিশ্চিতভাবে জানায়নি গ্রহাণুগুলো পৃথিবীতে আসলেই আছড়ে পড়বে কিনা।
লিখাঃ সাইমুম সালেহীন

Post a Comment