অদ্ভুত ও ভয়ঙ্কর কিছু ওয়েবসাইট | জিওটেল বাংলা
ইন্টারনেটের জগতটা খুবই বিচিত্র। ঠিক আমাদের সুবিশাল পৃথিবীর মতোই। আমরা কোনকিছু জানতে চেয়ে গুগলে সার্চ করলে গুগল, ইন্টারনেট সার্ভারে থাকা হাজার হাজার ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ফলাফল প্রদান করে থাকে। এসব ওয়েবসাইটের বাইরেও ইন্টারনেটের সুবিশাল একটা অংশের কথা আমরা জানি যেটাকে ডার্ক ওয়েব বলা হয়। যেখানে প্রতিনিয়ত ঘটে চলছে আজব ও ভয়ঙ্কর সব অদ্ভুত ঘটনা। কিন্তু আজ আমরা এসব ওয়েবসাইটের স্বাদ নিতে আপনাদের ডার্ক ওয়েবে যাওয়ার কথা বলব না। ইন্টারনেটের দৃশ্যমান যে ৫-৬% ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকেই আমি ভয়ঙ্কর ও অদ্ভুত কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব। তবে এসব ওয়েবসাইটে প্রবেশের দ্বায়িত্বটা নিজেই নিয়ে নিন। জিওটেইল বাংলা কতৃপক্ষ এই সাইটগুলো ব্রাউজ করতে উৎসাহিত করে না।
planecrashinfo.com
অদ্ভুত এই ওয়েবসাইটটি থেকে পৃথিবীর বিভিন্ন স্থানের বিমান দূর্ঘটনা সম্পর্কিত তথ্য জানতে পারবেন। বিমানগুলোর দূর্ঘটনার ইতিহাস, দূর্ঘটনাস্থলগুলো ম্যাপের মাধ্যমে দেখা, দূর্ঘটনার পরিসংখ্যান, অদ্ভুত ও ভয়ঙ্কর এক্সিডেন্টের তালিকা সহ বহুল আলোচিত কিছু দূর্ঘটনার ডাটাবেজ এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন।
ওয়েবসাইটটির Last Words নামের অপশনটিতে গেথে আছে হাজারো প্রানের আর্তনাদ। এটির মাধ্যমে প্ল্যান ক্র্যাশের সময় যাত্রী,পাইলট এবং বিমানবন্দরের মধ্যকার কথাবর্তা শুনতে পারবেন।
anomalies-unlimited.com
এখানে এমন সব কন্টেন্ট পাবেন যা সত্যিই আপনার মনে ভয় ধরিয়ে দেবে। পৃথিবীর আজব সব ঘটনা , ভংকর ছবি এখানে সংরক্ষিত আছে।
আরো আছে বিভিন্ন মৃত্যুর ঘটনা, ছবিসহ ভুতের অস্তিত্ব বর্ননা, অপ্টিক্যাল ইলিউশন এবং এলিয়েনদের নিয়ে বিপুল তথ্য ও ছবির ভান্ডার। তাই ওয়েবসাইটটি ব্রাউজ করার আগে একবার ভেবে নেবেন।
একটি ভয়ানক ওয়েবসাইটের নাম ক্রিপি পাস্তা। সাধারনত সাইকো কিলার বা এ ধরনের মানুষেরাই এই সাইট ব্রাউজ করে এবং এর পেইজে রেজিস্ট্রেশন করে থাকে। তাদের এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মুল কারন হচ্ছে নিজেদের দ্বারা নৃশংস খুনের ঘটনা পুংখানুপুংখভাবে বর্ননা করে এই সাইটে শেয়ার করা। এই সাইটটি ব্রাউজ করে আপনারা বিভিন্ন ভৌতিক চিঠি ও গল্পও পড়তে পারবেন।
suicideguide.tumblr.com
আত্মহত্যা রুখতে আমরা সচেতনতামূলক কথাবার্তা, বক্তব্য, এমনকি বিভিন্ন ব্লগ বা ফেসবুকে অনেক লিখালিখি করে থাকি। অথচ এটা এমনই একটি সাইট যেখানে কিনা আত্মহত্যার হাজারো কৌশল শেয়ার করা হয়।
Stout’s Guide to Suidcide নামের ওয়েবসাইটে গিয়ে আত্মহত্যার প্রচুর কৌশল জানতে পারবেন। তবে মজার ব্যাপার হলো, এই সাইটের পরিচালক দাবি করেন যে, তারা নাকি মানুষকে আত্মহত্যায় প্ররোচিত করতে নয় বরং আত্মহত্যার প্রতি ভয়ভীতি বাড়িয়ে আত্মহত্যা কমাতেই এই সাইটটি পরিচালনা করেন।
আপনাদের কি মনে হয় ? আত্মহত্যা কমাতে এই পদ্ধতি কি সত্যিই ফলপ্রসু নাকি এর উল্টোটাও হতে পারে?
deathclock.com
এটি এমন একটি সাইট যেখানে আপনার মৃত্যু তারিখ ক্যালকুলেট করা হয়। কম্পিউটার প্রোগ্রাম দ্বারা জেনারেট হওয়া এই তারিখটির সত্যতা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন ঘুরপাক খেতো। পরবর্তীতে ওয়েবসাইটটি দাবি করে যে, সঠিক তথ্য প্রদান করে সাবমিট করলে ওয়েবসাইটটি আপনার সঠিক মৃত্যু তারিখ বলে দিতে সক্ষম।
কিন্তু আমি এই ওয়েবসাই্টের এরকম তথ্যকে বরাবরই প্রত্যাখ্যান করব এবং আপনাদেরকে এই সাইট টি ব্যবহার করা থেকে বিরত থাকতে বলব। এর কারন হচ্ছে, এই ওয়েবসাইটটির মাধ্যমে মৃত্যুর তারিখ জানার পর আপনার মানসিক বিকৃতির সম্ভাবনা থাকতে পারে। হয়তবা এই তথ্যকে ধারন করে আপনার মনে মৃত্যুভীতি নামক মারাত্মক মানসিক রোগের সৃষ্টি হতে পারে। যা আপনার পরবর্তী জিবনে মারাত্মকভাবে প্রভাব পরতে বাধ্য।
অবশেষে একটি কথা সতর্কবার্তা হিসেবে বলতে চাই, ইন্টারনেটের এই বৈচিত্রময় সুবিশাল জগতে আপনার সন্তানকে হাড়িয়ে যেতে দেবেন না। সবসময় খেয়াল রাখবেন এরকম ওয়েবসাইটগুলো থেকে যেন তারা সবসময় সুরক্ষিত থাকে। ভাল থাকবেন। ধন্যবাদ সবাইকে।
এই বিষয়ের ওপর আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।











Post a Comment