আঠারো


আঠারো
আল মামুনুর রশিদ

আকাশের কালো মেঘগুলো নিরুদ্দেশ হয় নিমিষে!
কারণ - ওরা দুঃসাহসী হাওয়ার মতো ঝোড়ো
ওরা কঠোর সৎ সাহসে।

শঠতা দাহন করে শুদ্ধ হয় এই প্রান্তর!
কারণ - ওরা অগ্নির মতো উদ্দীপ্ত
জ্বালিয়ে দেয় সব অসৎ অক্ষর।

লাখো প্রাণ পেয়েছে আজ অধিকারের তৃপ্ততা!
কারণ - ওরা রক্তদানে নির্ভীক, দৃঢ়
ভয়ঙ্কর তাদের কঠোরতা।

স্বর্পফণার মতো মাথা তুলতে ওরা
করে না কখনো ভয়,
ওরা আঠারো!
সর্বক্ষেত্রে যারা ছিনিয়ে এনেছে অভ্রভেদী জয়।